মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

দোকান মালিক সমিতি ফেডারেশনের সভায় ৩১ মে পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ

ককসবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভায় চলমান করোনা মহামারি প্রতিরোধে জনসমাগম এড়াতে ককসবাজারে ৩১ মে পর্যন্ত দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

ককসবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল ১৩ মে ফেডারেশনের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে জরুরি সভা সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির চৌধুরীর পরিচালনায়
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ চৌধুরী, ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মাওঃ আবূুল গফুর, বিশিষ্ট ব্যবসায়ী ফিরোজ আহমদ ওসমানী, অর্থ সম্পাদক মোঃ নুরুল আমিন, সদস্য জসিম উদ্দিন চৌং, মোঃ মোস্তফা, জসিম উদ্দিন, দোকান কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, শহিদুল ইসলাম বাবুল, আবদুল মান্নান, জহিরুল ইসলাম, মোস্তফা কামাল মিন্টু, মহারাজ বাবু, লোকমান, নুর মার্কেটের সেক্রেটারি প্রমুখ।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়তে থাকায় চলমান পরিস্থিতিতে দোকান বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেন ফেডারেশনের নেতারা।

অপরদিকে গতকাল কতিপয় দুষ্কৃতকারী ব্যক্তি ফেডারেশনের নেতৃবৃন্দের প্রতি বিষোদগার ও অপপ্রচার করায় তীব্র নিন্দা জানানো হয়।

ক্ষতিগ্রস্হ কর্মচারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারের কাছে প্রনোদনার দাবী জানায় ফেডারেশনের নেতারা।

শেয়ার করুন