৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

দৈনিক হিমছড়ি পরিবার’র মিলনমেলা

him DSC09975
জেলার বহুল প্রচারিত উন্নয়ন সাংবাদিকতায় বিশ্বাসী দৈনিক হিমছড়ি পরিবার’র বনভোজন’১৫ ইসলামীয়া মহিলা কামিল মাদ্রাসা পয়েন্টে কবিতা চত্ত্বরে সম্পন্ন হয়। সকাল ১০টা থেকে বনভোজনের ডেলিগেটরা বনভোজন স্থলে জমায়েত হতে শুরু করে। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত হলেও উপজেলা প্রতিনিধিদের উপস্থিতি বার্ষিক বনভোজন হিমছড়ি পরিবারের মিলনমেলায় রূপ নেয়। দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ’র স্বাগত বক্তব্যে মধ্যে দিয়ে সকাল ১১টায় কর্মসূচী শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ হোছাইন। দৈনিক হিমছড়ির যুগ্ম বার্তা সম্পাদক হুমায়ুন সিকদার’র পরিচালনায় উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, বিশেষ প্রতিবেদক এএইচ সেলিম উল্লাহ। আরও অংশ নেন, ষ্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, উপজেলা প্রতিনিধি আবুল বাশার নয়ন, ওবাইদুল হক নোমান, শহিদুল ইসলাম, জাফর ইকবাল ও মুফিজুর রহমান। এরপর জুমার নামাজের বিরতি ঘোষণা করা হয়। নামাজ শেষে সকলেই মধ্যাহ্ন ভোজে অংশ নেন। দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশীদ উপস্থিত প্রতিবেদক ও প্রতিনিধিদের উদ্দ্যেশ্যে প্রতিবেদন তৈরীর কলাকৌশল সম্পর্কে ধারণা দেন। শেষে উখিয়া প্রেসক্লাব সভাপতি এড. আবদুর রহিম শুভেচ্ছা বক্তব্য রাখেন। র‌্যাফেল ড্র’র মধ্যে বনভোজনের চিত্তবিনোদনকে আরও মাতিয়ে তোলে। পরে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে হিমছড়ি সম্পাদক পুরস্কার তুলে দেন। হিমছড়ির সার্বিক কল্যাণ কামনায় অনুভূতি প্রকাশে আরও অংশ নেন, কাইছারুল ইসলাম, শাহেদ ইমরান মিজান, দীপন বিশ্বাস এইচএন আলম, নুরুল হক। আরও উপস্থিত ছিলেন, আবু সুফিয়ান, ইমন বড়–য়া, আলমগীর ও শাহীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।