মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

দৈনিক সাঙ্গুতে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পেলেন বলরাম দাশ

শেয়ার করুন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা “দৈনিক সাঙ্গু”তে স্টাফ রিপোর্টার (নিজস্ব প্রতিবেদক) হিসেবে পদোন্নতি পেয়েছেন বলরাম দাশ অনুপম। শনিবার চট্টগ্রামের মোমিন রোডস্থ কদম মোবারক বাই লেইনে অবস্থিত পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে কক্সবাজার জেলা প্রতিনিধি থেকে বলরাম দাশ অনুপমকে স্টাফ রিপোর্টার (নিজস্ব প্রতিবেদক) পদে পদোন্নতি দেন পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন দৈনিক সাঙ্গুর বার্তা সম্পাদক আবু রাসেল, মফস্বল সম্পাদক চম্পক চৌধুরী, দৈনিক প্রিয় চট্টগ্রামের মফস্বল সম্পাদক মানস চৌধুরী, মাই টিভির চট্টগ্রাম ব্যুরো চীফ মাহাতাব উদ্দিন চৌধুরী, ইকবাল হাসান জিশানসহ পত্রিকার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য-বলরাম দাশ অনুপম কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক ইনানীতে চীফ রিপোর্টার, দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস্২৪ ডট কম এবং নিউজ এজেন্সি ফেয়ার নিউজ সার্ভিস (এফএনএস) এ কক্সবাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শেয়ার করুন