২৬ এপ্রিল, ২০২৬ | ১৩ বৈশাখ, ১৪৩৩ | ৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

দৈনিক যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রবিবার

কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির এক জরুরী সভা শনিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীরের পরিচালনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সাংবাদিক জাবেদ আবেদিন শাহীন, আমানুল হক বাবুল, নুরুল করিম রাসেল, ওয়াহিদ রুবেল, শাহীন মোহাম্মদ রাসেল, সাহেদ ফেরদৌস হিরো, আমিরুল ইসলাম মো: রাসেদ প্রমূখ।

সভায় দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু ও বিতর্কিত আইনজীবী একরামুল হুদা কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলার বিষয়ে নিন্দা প্রস্তাব ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কাল রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এতে কক্সবাজার শহরে কর্মরত সকল সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক সায়ীদ আলমগীর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।