মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

দৈনিক আলোকিত উখিয়া” পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেয়ার করুন

গতকাল ১৯ অক্টোবর “দৈনিক আলোকিত উখিয়া” পত্রিকায় প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘বোরহান মেম্বারের নেতৃত্বে দুই এনজিও কর্মীর ইয়াবা বানিজ্য’ শীর্ষক সংবাদটি আমাদের  (আরিয়ান মোহাম্মদ সাহা ও ওসমান গণি) নিম্ন স্বাক্ষরকারীরদ্বয়ের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এহেন সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।

মূলত  আরিয়ান মোহাম্মদ সাহা ও ওসমান গণি একটি আন্তর্জাতিক এনজিও সংস্থার অধীনে মসজিদ প্রকল্পে কাজ করি। এই কাজ করতে গিয়ে স্থানীয় অনেক প্রভাবশালী নানা সময় আমার কাছ থেকে চাঁদা দাবী করে। এছাড়া মসজিদ নির্মান, সম্প্রাসরণ ও অন্যান্য আনুসাঙ্গিক কাজের সুবিধার্থে আমাদেরকে  স্থানীয় ইউপি মেম্বার বোরহান মিয়ার সাথে যোগাযোগ রাখতে হয়। ওই চাঁদা দিতে অপারগ হওয়ায় মেম্বার সাথে সুসম্পর্কের বিষয়টি ভিন্নভাবে সাংবাদিকের কিাছে সরবরাহ করেছে ওই চাদাঁবাজ সিন্ডিকেটটি। আর সিন্ডিকেটটির দেওয়া তথ্য যাচাইবাছাই না করে ছাপিয়ে দিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ। যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থি। পরিশেষে আমরা আবারও এমন মিথ্যা, জঘন্য বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া ভবিষ্যতে  সংবাদ পরিবেশনে আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানাচ্ছি । আগামীতে এমন জঘন্যতম মিথ্যাচার করা হলে আমরা আইনগত ব্যবস্থা নিব। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্য প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হব।

নিবেদক
আরিয়ান মোহাম্মদ সাহা
ওসমান গণি

শেয়ার করুন