মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

দৈনিক আজকের কক্সবাজার বার্তা ও অনলাইনে প্রকাশিত সংবাদের সেলিমের প্রতিবাদ

শেয়ার করুন

কক্সবাজারের স্থানীয় দৈনিক সংবাদপত্র”দৈনিক আজকের কক্সবাজার বার্তা” ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে আমাকে জড়িয়ে যানবাহনে টোকেন বাণিজ্য নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত,বানোয়াট ও ভিত্তিহীন। একটি মহল বিভিন্নভাবে মিথ্যা সংবাদ পরিবেশন করে ষড়যন্ত্র করে যাচ্ছে। যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে।

মূল বিষয় হচ্ছে, আমার সাথে থানার কোনো যোগাযোগ নেই। অবৈধ উপায়ে সড়কে চলাচল করা যানবাহন দেশের প্রচলিত আইনের বিপক্ষে গিয়ে বৈধ করার জন্য আমার কোনো এখতিয়ার নেই। দেশের আইনবিরোধী কাজ করে যানবাহন চলাচল করলে সেটা প্রশাসন রোধ করবে। বিগত ৮-১০বছর আগে থেকে টমটম মালিক ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। যার ফলে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে
সম্প্রতি যে মিথ্যা সংবাদ প্রচার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দেশের দর্পণ হিসেবে পরিচিত সাংবাদিকবৃন্দ ও জনসাধারণ কাউকে এহেন মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

প্রতিবাদকারী:
ছলিম উল্লাহ বাহাদুর(প্রকাশ সেলিম)
কোটবাজার, উখিয়া, কক্সবাজার

শেয়ার করুন