মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

দেড়শ বাংলাদেশিকে ফেরাতে পতাকা বৈঠকে বিজিবি-বিজিপি

শেয়ার করুন

Picture1

মিয়ানমার উপকূল থেকে উদ্ধার হওয়া দেড়শ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকে বসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার পুলিশ (বিজিপি)।

 

বাংলাদেশের ঘুমধুম ও মিয়ানমারের ঢেকিবনিয়া সীমান্তে সোমবার বেলা পৌনে ১১টার পর এই বৈঠক শুরু হয়। বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নেয়। মিয়ানমারের পক্ষে রয়েছেন বিজিপি, দেশটির ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা।

এর আগে বাংলাদেশ থেকে বিজিবির নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল সকাল ১০ টা ৪০ মিনিটে মিয়ানমারে পৌঁছে। এ প্রতিনিধিদলে নেতৃত্ব দিচ্ছেন বিজিবি-১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম। প্রতিনিধি দলে আরো রয়েছেন পুলিশ, ইমিগ্রেশন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

 

 

 

দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক শেষে শনাক্ত হওয়া ১৫০ বাংলাদেশিকে মিয়ানমার বাংলাদেশের কাছে হস্তান্তর করবে। শনাক্তকৃতদের মধ্যে নরসিংদী জেলার ৫০ জন, কক্সবাজারের ৩০ জন এবং বাকীরা বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা গেছে।

 

শেয়ার করুন