৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩ | ১৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

দেশ ধ্বংশের ষড়যন্ত্রে লিপ্ত অপশক্তির বিরুদ্ধে দূর্গ গড়ে তুলতে হবে

Pic Ukhiya 2

দেশের গুরুত্বপূর্ণ তিন সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় উখিয়া উপজেলা কৃষকলীগের সফল সাধারণ সম্পাদক তাসহিদ চৌধুরী (ছোটন) এর নেতৃত্বে জনবহুল কোটবাজার ষ্টেশনে বিশাল মিছিলোত্তর পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল সন্ধ্যা ৭ টায় উপজেলা কৃষকলীগের সভাপতি সুলতান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মিছিলোত্তর পথ সভায় তাসহিদ চৌধুরী (ছোটন) বলেন, সরকার সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেওয়ায় জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্বজুড়ে এ নির্বাচন প্রশংসা কুঁড়িয়েছেন। পরাজয় নিশ্চিত জেনে একাত্তরের পরাজিত অপশক্তিরা দেশে মিথ্যাচার করছে। স্বাধীন দেশের সু-নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত না করে পেট্রোলবোমার মাধ্যমে দেশের মানুষদের জালিয়ে পুড়িয়ে মারছে। দেশ ধ্বংশের ষড়যন্ত্রের লিপ্ত একাত্তরের পরাজিত অপশক্তির বিরুদ্ধে দূর্গ গড়ে তুলে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং জাতির জনক বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশের ১৬ কোটি মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগের পতাকাতলে আবদ্ধ হওয়ার আহবান জানান। মিছিলোত্তর পথসভায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সহসভাপতি কামাল উদ্দিন সও:, ছৈয়দ আলম খলিবা, মুক্তিযোদ্ধা জাফর আহমদ, আব্বাস উদ্দিন, যুগ্নসাধারণ সম্পাদক, আমজাদ হোসেন, মো: ইদ্রিস, জামাল হোছন, সাংগঠনিক সম্পাদক, মুসলিম উদ্দিন, জাফরুল ইসলাম, দপ্তর সম্পাদক, শমসের আলম, কৃষিপণ্য ফসল বিষয়ক সম্পাদক, ফরিদ সও:,সহ- আইনবিষয়ক সম্পাদক, ছালেহ আহামদ, সিনিয়র সদস্য, ছৈয়দ হোছন, কৃষকলীগ নেতা, আবুল মনজুর, মোক্তার আহমদ লাভু, হলদিয়া পালং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সহ শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।