মূল খবরে যান

শিরোনাম
● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু

দেশে ফেরত ১৫০ জনের জবানবন্দী গ্রহণ শুরু

শেয়ার করুন

Coxsbazar-2

মিয়ানমার থেকে ফিরিয়ে আনা ১৫০ বাংলাদেশীর জবানবন্দী গ্রহণ করা হচ্ছে। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ডরমেটরিতে তাদের রাখা হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন  বলেন, ‘ফিরিয়ে আনা বাংলাদেশীদের বিষয়ে আরও যাচাই-বাছাই করা হচ্ছে। কীভাবে তারা মানবপাচারের শিকার হয়েছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের জবানবন্দী গ্রহণ করা হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষেই তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে।’

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ  জানান, ফিরিয়ে আনা বাংলাদেশীদের কেউ কোনো অপরাধে জড়িত ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকের এলাকায় প্রশাসনের তদারকি চলছে। ১৫০ জনের মধ্যে কেউ অপরাধী থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।

ফিরে আসা ১৫০ বাংলাদেশীর মধ্যে কক্সবাজার জেলার ২৯, নরসিংদীর ৫৬, ঝিনাইদহের ১২, টাঙ্গাইলের ৩, চট্টগ্রামের ৮, চুয়াডাঙ্গার ৪, নারায়ণগঞ্জের ৪, ব্রাহ্মণবাড়িয়ার ৬, বান্দরবানের ৯, কুমিল্লার ১, চাঁদপুরের ১, রাজবাড়ীর ২, যশোরের ২, পাবনার ৫, বাগেরহাটের ৪, হবিগঞ্জের ১ ও নাটোরের ১ জন রয়েছেন।

পতাকা বৈঠকের মধ্য দিয়ে সোমবার তাদের ফিরিয়ে আনে বিজিবি। সন্ধ্যায় জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ২১ মে মিয়ানমার উপকূলে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করেছিল সে দেশের নৌবাহিনী।

 

শেয়ার করুন