মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

দেশে কোয়ারেন্টিনে ১১৩৩০ জন

শেয়ার করুন

রাজধানী ঢাকার ৯ এবং এর বাইরে পাঁচ স্থানে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই ১৪ প্রতিষ্ঠানে ৫৫০ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪৬৮টির। এছাড়া এখন পর্যন্ত মোট ৩ হাজার ৬১০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২৩ জন। এছাড়া এখন পর্যন্ত মোট ৪৪৩ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছিলো। তাদের মধ্যে ৩৩৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১০৭ জন আইসোলেশনে রয়েছেন।

দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে ১২ জনের। যদিও এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ সময়ের মধ্যে ৪ জনের মৃত্যু হয়। নতুন করে ৩৫ জন করোনা রোগী শনাক্ত করা গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২৩। নতুন করে আর কেউ সুস্থ হয়ে ওঠেননি।

শেয়ার করুন