মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

দেশে করোনায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত সোয়া দুই লাখ ছাড়ালো

শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৯৬৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৭২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন দুই লাখ ২৬ হাজার ২২৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮০১ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ২৫ হাজার ৬৮৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান। তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১টি পরীক্ষাগারে, সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৫৪৪টি নমুনা। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৫৯টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ২৪ হাজার ৮১৭টি।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৫৬ শতাংশ, এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ১২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩১ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, ৩৭ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন এবং বাড়িতে মারা গেছেন চার জন। এদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ১১ জন। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন দুই হাজার ৩৩২ জন, যা ৭৮ দশমিক ৬৫ শতাংশ এবং নারী মারা গেছেন ৬৩৩ জন, যা ২১ দশমিক ৩৫ শতাংশ।

২৪ ঘণ্টায় যারা মৃত্যুরবরণ করেছেন তাদের বয়স বিভাজনে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আট জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন রয়েছেন।

এ পর্যন্ত বয়স বিভাজনে মৃত্যু হয়েছে শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১৮ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩০ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৮৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৯৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪২২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮৫৯ জন এবং ষাটোর্ধ্ব এক হাজার ৩৫৪ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক মৃতের সংখ্যা—ঢাকা বিভাগে ২৪ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, খুলনাতে দুই জন, ময়মনসিংহে একজন, রংপুরে তিন জন এবং বরিশাল বিভাগে দুই জন। বিভাগভিত্তিক এ পর্যন্ত মৃতের সংখ্যা—ঢাকা বিভাগে এক হাজার ৪৩২ জন, চট্টগ্রামে ৭২৬ জন, রাজশাহীতে ১৭৪ জন, খুলনাতে ২০৮ জন, বরিশালে ১১২ জন, সিলেটে ১৪০ জন, রংপুরে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ৬২ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৫৫০ জন, আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৭৫ জন। মোট আইসোলেশনে গেছেন ৪৭ হাজার ৭৭৬ জন, ছাড়া পেয়েছেন ২৮ হাজার ৭৬৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার সাত জন।

শেয়ার করুন