মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

দেশীয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ মিজান র‍্যাবের হাতে আটক

শেয়ার করুন


নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার র‍্যাব ১৫–এর  অভিযানে অস্ত্র ও কার্তুজসহ একজনকে আটক করেছে  র‍্যাবের আভিযানিক টিম।  ০২/০১/২০২৩তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার সদর থানাধীন পাওয়ার স্টেশনের বিপরীত পার্শ্বের লিটলমটরস লিমিটেড এর সামনে  একজন ব্যক্তি অবৈধ অস্ত্রগুলি নিয়ে অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্তসংবাদের ভিত্তিতে র‍্যাব–১৫ এর আভিযানিক দল অদ্য ০৩/০১/২০২৩ তারিখ অনুঃ ১০:০০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালেএকজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল কর্তৃক  আটক হয়।

আটককৃত মোঃ মিজানুর রহমান (২৬), পিতা– ইয়ার মোহাম্মদ সওদাগর, মাতা– রোকেয়া বেগম, সাং–পূর্ব লার পাড়া, বাসটার্মিনাল (এয়ার মোঃ সওদাগরের বাড়ী), ১নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি, থানা– কক্সবাজার সদর, জেলা– কক্সবাজার জানা যায়।

এসময় ধৃত ব্যক্তির দেহ ও শপিং ব্যাগ তল্লাশী করে তার নিকট হতে দেশীয় তৈরী ০২টি ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড কার্তুজউদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলির বিষয়ে ধৃত ব্যক্তির নিকট জানতে চাইলে সে জানায়, স্থানীয় এলাকায় অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্রসমূহ তার হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত দেশীয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজসহ র‍্যাব–১৫এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার সদরমডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।       

শেয়ার করুন