২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩ | ১৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

দুঃশাসন মোকাবেলায় দেশপ্রেমিক আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে

Coxs BNP 02

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, চলমান আন্দোলন সফল এবং জাতীয়তাবাদীর শক্তিকে আরও বেগবান করতে আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বর্তমান দুঃশাসন মোকাবেলায় দেশপ্রেমিক আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জাতীয়বাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাব উদ্দিন ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ডান প্যানেলের নব-নির্বাচিত জাতীয়বাদী আইনজীবী ফোরামের সদস্যরা জেলা বিএনপির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন।
কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে শুক্রবার বিকেলে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক ওসমানী এডভোকেট, কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আজিজুল হক সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন, যুবদল নেতা মোঃ হারুন উর রশিদ, হোসাইনুল ইসলাম বাহার, টেকনাফ যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ কাইয়ুম ও জেলা বিএনপির সদস্য আকতার হোসেন।
আইনজীবীদের মধ্যে যথাক্রমে ছৈয়দ আলম, ছাদেক উল্লাহ, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ছলিম উল্লাহ, আতাউল হক (নির্বাচিত সদস্য), আবু তাহের (সহ-সভাপতি), এস্তেফাজুর রহমান (সহ-সাধারণ সম্পাদক), আবদুল কাইয়ুম, মোহাম্মদ আবদুল্লাহ, গিয়াস উদ্দিন, মুঃ ছৈয়দুল আলম, জেলা আইনজীবী ফোরামের সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাব উদ্দিন, ঈমাম হোসেন ও জেলা বিএনপির অফিস সহকারী রুহুল আমিন বাদশা শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।