২৭ জুলাই, ২০২৬ | ১২ শ্রাবণ, ১৪৩৩ | ১২ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

দীর্ঘদিন বেদখলে থাকা সরকারের নিজস্ব সম্পত্তি পুণঃরুদ্ধারের নির্দেশ মেয়র মুজিবের

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার পৌর এলাকায় দীর্ঘদিন ধরে বেদখলে থাকা সরকারের নিজস্ব সম্পত্তিগুলো পুণঃরুদ্ধারের নির্দেশ দিয়েছেন মেয়র মুজিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে শহরের কস্তুরাঘাটস্থ বাঁকখালী নদীর উপর নির্মাণাধীন সেতু পরিদর্শন শেষে নগর পিতা সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। একই সাথে লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে দেয় পৌরসভা৷
এসময় মেয়র মুজিবুর রহমান বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। বিশেষ করে সারাদেশের তুলনায় কক্সবাজারের উন্নয়নে সবচেয়ে বেশি সু-দৃষ্টি রয়েছে বঙ্গবন্ধু কন্যার। তাই সরকার প্রধানের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা থাকা উচিৎ।”
মেয়র আরও বলেন, শহরের যানযট কমাতে কস্তুরাঘাট, মাঝিরঘাট-টেকপাড়া হয়ে রিভার ভিউ সড়ক হচ্ছে। যে সড়কের বেশেরভাগ কাজ এখন শেষ হয়ে গেছে। এছাড়া বাঁকখালী নদীর পাশ্ববর্তী পৌরসভার মালিকানাধীন নিজস্ব জমির ওপর পরিবেশ প্রতিবেশকে সমুন্নত রেখে আধুনিক একটি রিভার ভিউ পার্ক নির্মাণ করা হবে। যেখানে বাড়তি বিনোদন পাবেন সৈকত ভ্রমণে আসা দেশী-বিদেশী পর্যটকরা। সেই সাথে বঙ্গবন্ধু সড়কের কাজ দ্রুত শেষ করার উপর গুরুত্বারোপ করেন নগর পিতা।
এসময় কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন, মীর আকতার ইঞ্জিনিয়ারিং কনষ্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ সিহাব উদ্দিন, কক্সবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।