২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

দরিয়ানগর বড়ছড়া ঝাউবন বিদ্যা নিকেতনে ইফতার মাহফিল ও শিশু কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি;

দরিয়ানগর বড়ছড়া ঝাউবন বিদ্যা নিকেতন ও কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির ইফতার মাহফিল স্থানীয় শিশু কিশোরদের মাঝে ঈদ উপহার হিসেবে জামা কাপড় বিতরণ করা হয়। এলাকার মুরুব্বী কাজী আবদুল খালেকের সভাপতিত্বে ও যুবনেতা পারভেজ মোশাররফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪ এর কক্সবাজার প্রতিনিধি আজিম নিহাদ,দৈনিক দৈনন্দিন এর বার্তা সম্পাদক ইরফান উল আসান, জেলা ছাত্রলীগ নেতা আনসারুল করিম,যুবনেতা এনামুল কবির প্রমুখ।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন,
তিন দশকেরও বেশি প্রাচীন, এলাকার ঐতিহ্যবাহী ঝাউবন বিদ্যা নিকেতন ফের জবর দখলের জন্য একটি ধর্মীয় গোষ্ঠীর লেবাসধারী একদল দূর্বৃত্ত অপতৎপরতা চালাচ্ছে।
ওরা অতীতে ঐতিহ্যাবাহী উক্ত স্কুলটি জবর দখল করে স্কুলের কার্যক্রম বন্ধ করেছিল। উক্ত মৌলবাদী গোষ্ঠী স্কুলটি দখলে নেওয়ার পর জাতীয় পতাকার স্ট্যাণ্ড ভেঙ্গে ফেলেছিল। এরপর টানা ১৪ বছর জাতীয় সঙ্গীত বাজেনি। স্কুলটিকে উগ্র রাজারবাগীরা কথিত মাদ্রাসা বানালেও এখানে কেবল সিলেট এলাকার ৬/৭টি শিশুকে লোক দেখানোর জন্য রাখা হতো। এর আড়ালে এরা মূলত চাঁদাবাজি, জমি দখল ও মানবপাচার করতো। রাজারবাগীদের এজেন্ট সিলেটের এক ব্যক্তির নেতৃত্বে এলাকার কিছু দূর্বৃত্তকে হাতে নিয়ে এই স্কুলটি ফের জবর দখলের চেষ্টা চালাচ্ছে যা দুঃখজনক । এনিয়ে এলাকায় অশান্তি তৈরি হয়েছে। স্কুল জবর দখল চেষ্টাকারী দূর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান। অন্যথায় এসব দূর্বৃত্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করে তুলতে পারে।

এলাকাবাসীর মধ্যে আরও বক্তব্য রাখেন,ঝাউবন প্রাথমিক বিদ্যা নিকেতনের প্রাক্তন শিক্ষক মোস্তাক আহমেদ শাহ আলম,আলি হোসেন,মাহবুব আলম। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, নুরুল আবছার, ইমাম হোসেন, আবু ফরহাদ বোখারী

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।