মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

দক্ষিণ মহুরিপাড়া সমাজ কমিটি গঠিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজার দক্ষিণ মহুরিপাড়ার বিসিক সংলগ্ন ‘দক্ষিণ মহুরিপাড়া সমাজ পরিচালনা কমিটি’ গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ অক্টোবর) জুমার নামাজের পর বিসিক সংলগ্ন মালেক শাহ সড়ক জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট সমাজ পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন কুতুবী। পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন যথাক্রমে সভাপতি- রায়হান আল হাদী সিকদার, সহসভাপতি – আবদুল মান্নান, সহসভাপতি – দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক – মাহমুদুল হক, সহ সাধারণ সম্পাদক – রাশেদুল মজিদ, সহ সাধারণ সম্পাদক – সরওয়ার আলম, কোষাধ্যক্ষ – আবদুল হাকিম, সহ কোষাধ্যক্ষ – আবু বক্কর, সহ কোষাধ্যক্ষ – সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক – সুরত আলম, সহ সাংগঠনিক সম্পাদক – নাছির উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক – মাকসুদুর রহমান, সদস্য – ছৈয়দুল হক, মোহাম্মদ উল্লাহ, শাহ আলম, মোঃ শাহজাহান কুতুবী, মুসা আলী, মোহাম্মদ ইউনুস, আবদুল মজিদ, মোঃ জাফর আলম ও আলী হোসেন। এর আগে সমাজ পরিচালনা কমিটির ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন মালেক শাহ সড়ক জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হক। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন যথাক্রমে মাওলানা আনোয়ার হোসেন কুতুবী, মোঃ ফোরকান আহমদ, নুরুল ইসলাম, মোহাম্মদ মুসা খান, এহসান উল্লাহ, মোশাররফ হোসেন ও নুরুল কবির। সভায় উপস্থিত এলাকাবাসী নবগঠিত উপদেষ্টা ও পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্তদের স্বাগত জানান এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক উন্নয়নের আহবান জানান।

শেয়ার করুন