মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি :
সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৩ এ দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক নির্বাচিত হওয়ায় সমুদ্র পাড়ের কৃতি সন্তান আনিসুর রহমান জিকুকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়া সাংবাদিকদের এশিয়ার শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ), কক্সবাজার জেলা শাখা। একইসাথে জাতীয় দলের ফুটবলার ইব্রাহীম, সুশান্ত, সবুজ, মনির ও জাতীয় দলে স্থান পাওয়া কক্সবাজারের প্রথম নারী ফুটবলার শাহেদা আক্তার রিফাকেও সম্মানিত করা হয়।
সোমবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে এ সংবর্ধনার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা ও বিএসপিএ, কক্সবাজার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভিষন কান্তি দাশ। এছাড়া জেলা ক্রীড়া সংস্থা ল্র সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, কাউন্সিলর হেলাল উদ্দিন কবির, বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ), কক্সবাজার জেলা শাখার আহবায়ক এম.আর মাহবুব, সদস্য সচিব আহসান সুমন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান, হাসানুর রশীদ, ওমর ফারুক হিরু, সুজাউদ্দিন রুবেল, ক্রীড়া সাংবাদিক সৈয়দ আলম ও আবদুর রশিদ মানিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও জিকুসহ জাতীয় দলে স্থান পাওয়া কক্সবাজারের কৃতি ফুটবলারদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন