মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

“থানা’ হিসেবে স্বীকৃতি লাভ করল ঈদগাহ

শেয়ার করুন

কক্সবাজার সদরের ঈদগাহকে থানা হিসেবে অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
এছাড়া আরো ৬টি পুলিশি থানা গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সেগুলো হলো−চুয়াডাঙ্গার দর্শনা, পদ্মা সেতুর উত্তরপারে পদ্মা সেতুর উত্তর থানা, দক্ষিণপারে পদ্মা সেতুর দক্ষিণ থানা, ঠাকুরগাঁওয়ে ভুল্লী, ভাসানচর, রাঙ্গুনিয়া দক্ষিণ।
সোমবার (২১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে অনুষ্ঠিত নিকারের সভায় এই অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
সভা শেষে সচিবালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।
মোহাম্মদ শফিউল আলম বলেন, সভায় এই প্রস্তাবসহ মোট ১৫টি প্রস্তাব অনুমোদন করেছে নিকার। এর মধ্যে একটি নতুন পৌরসভা গঠন (সিলেটের বিশ্বনাথপুর), সাতটি পুলিশি থানা গঠন, বাকিগুলো হচ্ছে পৌরসভা সম্প্রসারণ করার প্রস্তাব।
এছাড়া যেসব পৌরসভা সম্প্রসারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে সেগুলো হলো−গোপালগঞ্জ, মোংলা, নারায়ণগঞ্জ, কালিয়াকৈর ও কুমিল্লার আদর্শনগর সদর।

শেয়ার করুন