১৪ আগস্ট, ২০২৬ | ৩০ শ্রাবণ, ১৪৩৩ | ৩০ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

থমথমে নয়াপল্টন, মহিলা দলের ২ কর্মী আটক

be22ae70b974393ad018a87033b84593x480x320x30অনুমতি না পাওয়ার পরও বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭ নভেম্বর জাতীয় ও সংহতি দিবসের সমাবেশ করার ঘোষণা দেয়ায় থমথমে অবস্থা বিরাজ করছে।

উদ্ভূত পরিস্থিতিতে কার্যালয়ের সামনের সড়ক এবং এর আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মহিলা দলের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম হলো- মেঘলা ও মনি।

মঙ্গলবার সকাল পৌনে ১০টায় তাদেরকে আটক করা হয়। তাদেরকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে তাদেরকে আটক করা হয়েছে পুলিশ তা বলেনি।

ধারণা করা হচ্ছে ৭ নভেম্বর জাতীয় ও সংহতি দিবসে বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে মহিলা দল নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদেরকে আটক করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।