মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ত্রান নিয়ে কর্মহীনদের ঘরে অভিরাম ছুটছেন চেয়ারম্যান টিপু সুলতান

শেয়ার করুন

শাহীন মাহমুদ রাসেলঃ সারাদেশ করোনা ভাইরাস আতঙ্ক। এতে করে সবচেয়ে অসহায় হয়ে পড়েছে নিম্নআয়ের মানুষ। করোনা মোকাবেলায় জনসমাগম এড়াতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। চক্ষু লজ্জার ভয়ে অনেকে কারো কাছে হাত পাততে পারছেনা। কর্মহীন অসহায় সেইসব দরিদ্রদের দুয়ারে দুয়ারে ত্রান নিয়ে ছুটছেন ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশে যখন টানা ছুটি চলছে, দোকানপাট, ব্যবসা বানিজ্যে স্থবিরতা নেমে এসেছে, নিম্ন আয়ের মানুষের চলা দায় হয়ে পড়েছে, ঠিক তখনই টিপু সুলতান তার পরিষদের সদস্যদের সাথে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে চাল, ডাল, তেল, লবন, আলু , সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে এলাকার অসহায় দরিদ্রদের ঘরে ঘরে ছুটছেন।

সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে তিনি অসহায় অস্বচ্ছল পরিবারের সদস্যদের বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন ত্রান সহায়তা। গত এক সপ্তাহে ঝিলংজা ইউনিয়নের ২৬ শত হত দরিদ্র পরিবারের মধ্যে নিজে গিয়ে ত্রান সামগ্রী পৌঁছে দেন।

ত্রাণ বিতরণ কালে টিপু সুলতান বলেন, সরকারের পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আতঙ্ক নয় সচেতন হোন, সরকারের বিধি নিষেধ ও লকডাউন মেনে চলার আহ্বান জানান। তিনি আরও বলেন, আপনারা ঘরে থাকুন আমি ত্রাণ নিয়ে পর্যাক্রমে আপনাদের দুয়ারে হাজির হব।

এক প্রশ্নের জবাবে বলেন, যথেষ্ট ত্রাণ সামগ্রী রয়েছে। যারা এখনো ত্রান সামগ্রী পাননি তারা অপেক্ষা করুন ক্রমান্বয়ে আপনার/ আপনাদের দরজায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে ঝিলংজার মানুষের পাশে দাড়াতে অচিরেই আমি এবং আমার সদস্যরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে।

শেয়ার করুন