মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

তিন হাজার ইয়াবাসহ উখিয়া-টেকনাফের দুই রোহিঙ্গা গ্রেফতার

শেয়ার করুন

কক্সবাজার সময় ডেস্কঃ দুই রোহিঙ্গা যুবককে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের সদস্যরা।

এই দুই রোহিঙ্গা যুবকের নাম মো. ইলিয়াছ (২২)ও মো. হাসান (৩৫)। এদের মধ্যে ইলিয়াছ  টেকনাফের লেদা এবং হাসান উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গীবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল সূত্র জানায়, টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে চট্টগ্রামে আসে এই দুই রোহিঙ্গা যুবক। নগরীর শাহ আমানত সেতু এলাকায় গাড়ি থেকে নেমে তারা হেঁটে কোতোয়ালী থানা এলাকার দিকে আসছিলেন। ইয়াবাগুলো তাদের পেটে বাধা অবস্থায় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুই রোহিঙ্গা যুবককে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন