২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩ | ১০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

তারেক হত্যার প্রতিবাদে কোটবাজারে মানববন্ধন কাল

আবদুল্লাহ আল আজিজ : গতকাল বিকেলে উখিয়ার কোটবাজার সোনার পাড়া সড়কে এনজিও সংস্থার বেপরোয়া গাড়ির ধাক্কায় তারেক (২৪) নিহত হয়েছে।

তারেকের হত্যার প্রতিবাদে ফুঁসে উঠেছে উখিয়ার নাগরিক সমাজ। এ হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২.৩০ ঘটিকার সময় কোটবাজার স্টেশনে জনউদ্যোগ ও নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বানে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের উদ্যোক্তা মোস্তাফা শাকিল এ তথ্য নিশ্চিত করেছেন। আর এতে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এদিকে ভদ্র, নম্র ও হাস্য উজ্জ্বল তারেকের অকাল মৃত্যুতে সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার ও আত্মীয়স্বজনরা এনজিও কর্মকর্তা বাহী ঘাতক হায়েস মাইক্রো বাসের চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

তারেকের হত্যার প্রতিবাদে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবাই ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নাগরিক সমাজের নেতৃবৃন্দরা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ১০৬টি আর্ন্তজাতিক ও দেশীয় এনজিও সংস্থার হাজার হাজার যানবাহন বেপরোয়া গতিতে না চালানোর দাবী জানিয়েছেন। এবং কক্সবাজারে অবস্থান না করে এসব এনজিও বাহী গাড়ী ক্যাম্প ভিত্তিক এলাকায় অবস্থান করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট হস্তক্ষেপ কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।