মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

তারেকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৩০ আগস্ট

শেয়ার করুন

 tarique-rahman__therepor

 

 


ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকবন্ধু বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ৩০ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল বৃহস্পতিবার। কিন্তু পল্টন থানা পুলিশ তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম ইমদাদুল হক পরবর্তী এ দিন ধার্য করেন।

তারেক রহমানের বিরুদ্ধে ২০১৪ সালের ২২ ডিসেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ১১ নভেম্বর তারেক রহমান পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে এক সভায় বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেন ও মানহানিকর বক্তব্য দেন।

তারেক রহমান তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। তিনি বঙ্গবন্ধু নন, পাকবন্ধু।’

পরদিন বিভিন্ন গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রকাশিত হয়। তার এ বক্তব্যে আওয়ামী লীগের ১০০ কোটি টাকার সম্মানহানি হয়েছে দাবি করে দণ্ডবিধি ৪৯৯/৫০০ ধারায় তারেকের বিরুদ্ধে মামলা করা হয়।

দলটির কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মনির খান ১৭ নভেম্বর ঢাকা মহানগর হাকিম রেজাউল করিমের আদালতে মামলাটি করেন।

শেয়ার করুন