মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

তারেককে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারকে চিঠি

শেয়ার করুন

Tareq_Rahman_1

 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনতে যুক্তরাজ্য সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।

এ বছরের ১৩ মার্চ পুলিশ সদর দফতর থেকে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিটি পাঠানো হয়। ২৪ মার্চ যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর লন্ডন হাইকমিশনকে চিঠির প্রাপ্তিস্বীকার করে। ওই প্রাপ্তিস্বীকার পত্রে তারা বিষয়টি বিবেচনায় রেখেছে বলে জানায়।

এ বিষয়ে মঙ্গলবার (২০ এপ্রিল) পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো চিঠির কপি দ্য রিপোর্টে সংরক্ষিত আছে।

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় তারেক রহমানকে আসামি করা হয়।

সর্বশেষ আন্তর্জাতিক পুলিশ সংস্থা— ইন্টারপোল তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে।

ইন্টারপোলের ওয়েবসাইটে ‘ওয়ান্টেড পারসন’ হিসেবে তারেক রহমানের নাম-পরিচয় ও বিবরণ দেওয়া হয়েছে। ওয়েবসাইটটিতে তারেক রহমান সম্পর্কে বলা হয়েছে, ৪৭ বছর বয়সী তারেকের জন্ম ১৯৬৭ সালের ২০ নভেম্বর। তিনি বাংলা, ইংরেজি ও উর্দু ভাষা জানেন। তার চোখ ও চুলের রং কালো এবং শরীরের উচ্চতা ১.৬৮ মিটার।

ইন্টারপোলের ওয়েবসাইটে বাংলাদেশের ৬১জনের নাম-বিবরণ রয়েছে। সবার শেষে তারেক রহমানের নাম, ছবি ও বিবরণ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তারেক রহমান যুক্তরাজ্যে পলাতক রয়েছেন। তার বিষয়ে ওই দেশের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের চিঠি চালাচালি হচ্ছে।’

শেয়ার করুন