৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৬ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

ঢেমুশিয়া মোহছেনিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা কমিটির সভাপতি হলেন রোস্তম আলী

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার ঢেমুশিয়া মোহছেনিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির নির্বাচন গত ১০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছে। এতে দাতা সদস্য পদে মোজাফ্ফর আহমদ ছিদ্দিকী, অভিভাবক সদস্য পদে জাকের হোসেন, আবদুস শুক্কুর, রফিকুল ইসলাম, মোজাম্মেল হক, সংরক্ষিত অভিভাবক (নারী) রোকেয়া বেগম, শিক্ষক প্রতিনিধি পদে মো.ফরিদুল আলম, এমডি শফিউল আলম, শিক্ষক প্রতিনিধি (নারী) মর্জিয়া খানম নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার রতন বিশ^াস কমিটির নির্বাচনে সকল পদে প্রতিদ্বন্দ্বি অন্য কোন প্রার্থী না থাকায় প্রতিষ্ঠাতা ক্যাটাগরী ছাড়া অন্য পদে গুলোতে বিজয়ীদের নাম ঘোষনা করেন।
গতকাল ১৫ ফেব্রুয়ারী নির্বাচিত কমিটির সদস্য ও মাদরাসার অধ্যক্ষসহ সকলের উপস্থিতিতে নবনির্বাচিত কমিটির প্রথম সভা মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা। সভায় কমিটির নির্বাচিত সদস্যরা বক্তব্য রাখেন। পরে সকলের প্রত্যক্ষ ভোটে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি পদে ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রোস্তম আলী নির্বাচিত হয়েছেন। সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইডিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপার ভাইজার রতন বিশ^াস নির্বাচিত সভাপতি সাবেক চেয়ারম্যান রোস্তম আলীকে বিজয়ী ঘোষনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।