মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ঢাকাস্থ রামু সমিতির পুনর্মিলনী ও মেজবান ২০ জানুয়ারী

শেয়ার করুন

আগামি ২০ জানুয়ারী ২০১৭ শুক্রবার দিনব্যপী পুনর্মিলনী ও মেজবানের আয়োজন করেছে ঢাকাস্থ রামু সমিতি। ঢাকাস্থ মতিঝিল পোস্ট অফিস হাই স্কুলে দিনব্যপী এ আয়োজনে থাকছে আলোচনা, ক্রীড়া ও সম্মাননা প্রদান, মেজবান, সাংস্কৃতিক অনুষ্টান ও র‍্যাফেল ড্র অনুষ্টান।

এ উপলক্ষে সর্বশেষ প্রস্তুতি সম্বন্ধে জানতে গত সোমবার বনানি ডিওএইচএস’স্থ রামু সমিতির অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন রামু-কক্সবাজার সদরের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এসময় আসন্ন পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতি সম্বন্ধে উনি বিভিন্ন পরামর্শ দেন ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামু সমিতির সভাপতি ফণীভূষণ শর্মা, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক আব্দুল মোমেন, আয়োজক কমিটির সদস্য সচিব সুজন শর্মা, আজিজুল ইসলাম, আব্দুল আহাদ, মোহিব্বুল মোক্তাদীর তানিম, সাইফুল ইসলাম, এডভোকেট জিয়াউর রহমান সেলিম, বিজন শর্মা প্রমুখ।

আয়োজন কমিটির আহবায়ক নুর মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, নবান্নের শেষে পৌষের শুভারাম্ভে এ আয়োজন হয়ে উঠবে ঢাকাস্থ রামুবাসীর মিলন মেলা। এ আয়োজনে ঢাকায় বসবাসরত রামুর অধিবাসী ছাড়াও রামু ও দেশবরেণ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

সভায় উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেছেন আগামি ২০ জানুয়ারী হয়ে উঠবে ঢাকাস্থ রামুবাসীদের প্রাণের মেলা।

আয়োজনে অংশগ্রহণের জন্য নিম্নোক্ত নম্বরে যোগাযোগের আহবান করা হয়েছে।

০১৮১৯৪৬৭১০৪, ০১৮১৮৭৩০৩৫৭, ০১৭৩০৩৪৪১১৮

শেয়ার করুন