মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

ড.নদভীর সমর্থনে কেন্দ্রীয় আ’লীগ নেতা আমিনের গণসংযোগ

শেয়ার করুন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ দীর্ঘদিনের বিভেদ ভুলে নৌকার পক্ষে এক জোট হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
আজ মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী আমিনুল ইসলাম আমিন ও প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে বিভিন্ন এলাকায় নৌকার সমর্থনে গণসংযোগ ও পথসভা করেন।

পথসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন বলেন, নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক।নৌকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

তিনি আরো বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগ সরকারকে জয়ী করতে সকলকে একাট্টা হয়ে নৌকায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।

পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিছ, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপ-প্রচার সম্পাদক মাওলানা নুরুল আবছার চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির রাসেল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মো. আবু বক্কর, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান মো. নুরুচ্ছফা কোম্পানী,লোহাগাড়া আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির, উদ্দিন,মোস্তাফিজুর রহমান, আখতার হামিদ সিকদার, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক রিদওয়ানুল হক সুজন, যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান মিজান, একেএম পারভেজ প্রমূখ।

শেয়ার করুন