মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ডেঙ্গু ও মাদক প্রতিরোধে মুসল্লিদের সহযোগীতা চাইলেন উখিয়া থানার ওসি মনসুর

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ প্রাণঘাতী রোগ ডেঙ্গু থেকে রক্ষা ও পরিবেশ, দেশ ও জাতি ধ্বংসকারী সর্বনাশা মাদক প্রতিরোধে মুসল্লিদের সামাজিক আন্দোলন গড়ে তুলার আহ্বান জানিয়ে জুমার নামাজের আগে উখিয়া ষ্টেশন জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর গুজবে বিভ্রান্ত হয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এডিস মশা থেকে ডেঙ্গুর বিস্তার। তাই স্থানীয় জনসাধারণকে স্ব স্ব বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

“ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” লিফলেট বিতরণ কালে তিনি বাড়িতে রাখা পরিত্যক্ত ফুলের টব, ভাঙ্গা হাড়ি-পাতিল, কলস, ডাবের খোসায় জমে থাকা পানি থেকে এডিস মসার জন্ম হয়। তাই এ সমস্থ পরিত্যক্ত জিনিস বাড়িতে না রাখার পরামর্শ দেন।

তিনি বলেন, দেশে আজ ভয়াবহ মাদক দ্রব্য বিস্তার লাভ করেছে। মাদকের কারণে ছেলে পিতাকে মারছে, ভাইয়ের হাতে ভাই খুন হচ্ছে। সামাজিক তথা বাড়ি-বাড়ি অস্থিরতা বিরাজ করছে।

তিনি বলেন, তার নাম্বারে যেকোন আপদকালীন সময়ে ফোন করে সহযোগীতা চাইলে পুলিশ তাৎক্ষণিকভাবে আপনার বাড়ীতে হাজির হতে বাধ্য।

একটি মহল দেশে ছেলেধরা গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত হচ্ছে। অফিসার ইনচার্জ এসমস্ত গুজবে কান না দিয়ে পুলিশের সহযোগীতা নেওয়ার আহ্বান জানায়।

শেয়ার করুন