মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

ডিবি পরিচয় দানকারি প্রতারক চক্রের ৪ সদস্য আটক

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে ডিবি পরিচয় দিয়ে প্রতারণাকারি চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হ্যান্ডকাফ, খেলনা পিস্তল সহ অন্যান্য সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের নুরপাড়া জামে সমজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

আটকরা হলেন, ঈদগাঁওর ভোমরিয়া ঘোনা এলাকার ছৈয়দ আহমদের ছেলে লুৎফুর রহমান (৩৪), রামুর মন্ডলপাড়ার ফেরদৌস মিয়ার ছেলে মোহাম্মদ ইমরান হোসাইন (৩২),
ইসলামবাদের মকবুল আহমদের ছেলে  মিজানুর রহমান (৩৪) ও দরগাহ পাড়ার বশির আহমদের ছেলে মুফিজুর রহমান (৩০)। কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানিয়েছেন, ডিবি পরিচয় দিয়ে প্রতারণার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এসময় প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। এদের কাছে পুলিশের ব্যবহৃত ১টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ইংরেজিতে ‘ডিবি কক্সবাজার’ লেখা ১টিা কটি উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত ১ টি অটোরিক্সা ও ১ টি মটর সাইকেল।
ডিবি’র পরিদর্শক জানিয়েছেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা ভূঁয়া পুলিশের পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে লোকজনদের আটক, টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। এ চক্রের আরও কয়েকজনের নাম ও ঠিকানা প্রকাশ করেছে। এব্যাপারে রামু থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের আটকের জন্য অভিযান চলছে।

শেয়ার করুন