মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

মহেশখালীতে জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

ডিজিটাল আইল্যান্ডকে স্মার্ট আইল্যান্ডে পরিণত করার পেছনের গল্প রচনা করবে ছাত্রলীগ

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি : 
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন, “ডিজিটাল আইল্যান্ডকে স্মার্ট আইল্যান্ডে পরিণত করার পেছনের গল্প রচনা করবে ছাত্রলীগ।”
বুধবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহেশখালী পৌর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন বীর বাঙ্গালী অস্ত্র ধরো,বাংলাদেশ স্বাধীন করো, আমি ছাত্রলীগের উদ্দেশ্যে বলতে চাই ছাত্রলীগ কলম ধরো, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ো।”
তার আগে উদ্ভোধনী বক্তব্যের মাধ্যমে মহেশখালী পৌর ছাত্রলীগের আলোচনা সভার শুভ উদ্ভোধন ঘোষণা করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, “জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজপথ থেকে তৃণমূলে চষে বেড়াতে হবে ছাত্রলীগকে।”
প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, “মানুষের পাঁচ মৌলিক অধিকারের একটি শিক্ষা, সেই শিক্ষাকে মৌলিক অধিকারে আনার আন্দোলনটি ছাত্রলীগের মাধ্যমেই অর্জিত হয়েছিল।”
মহেশখালী পৌর ছাত্রলীগের সভাপতি হাসান মোর্শেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফরিদুল আলম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি বোরহান উদ্দিন খোকন, পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক, জেলা ছাত্রলীগ নেতা মঈন উদ্দিন জনি, মুরাদ মাহমুদ চৌধুরী, ইসমাম রফিক, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক রাজিবুল ইসলাম মোস্তাক সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেত্রীবৃন্দ।

শেয়ার করুন