৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?

ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে ১৭ রাষ্ট্রপ্রধানকে সউদিতে আমন্ত্রণ

সউদি রাজা সালমান বিন আব্দুল আজিজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার জন্য ১৭টি মুসিলম দেশের রাষ্ট্রপ্রধানকে রিয়াদ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্পের আসন্ন সউদি আরব সফরের সময় এসব মুসলিম রাষ্ট্রপ্রধানকে সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে আতিথেয়তা দেবেন রাজা সালমান।

 

সউদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটার বার্তায় বৃহস্পতিবার এ খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সউদি রাজা যেসব রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের শাসক খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা, কাতারের আমির তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানি, কুয়েতের আমির সাবাহ আহমাদ জাবের আস-সাবাহ এবং তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। আমন্ত্রণ জানানো বাকি মুসলিম দেশগুলোর নাম এ ঘোষণায় উল্লেখ করা হয়নি।

 

এর আগে সউদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিয়াদে সউদি রাজার পাশাপাশি পারস্য উপসাগরীয় দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করবেন। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন তালিকায় দেখা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্টের জন্য আরো বড়সড় আতিথেয়তার আয়োজন করতে যাচ্ছেন রাজা সালমান।

 

মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত ক্ষমতায় এসে প্রথম বিদেশ সফরের জন্য ইহুদিবাদী ইসরাইলকে বেছে নেন। তবে এবার ট্রাম্প ইসরাইলের সঙ্গে মধ্যপ্রাচ্যের আরেক ঘনিষ্ঠ মিত্র সউদি আরবও সফর করবেন বলে ঘোষণা করেছেন। চলতি মে মাসের শেষ দিকে এই সফর অনুষ্ঠিত হবে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

 

ইহুদিবাদী ইসরাইল ও সউদি সরকার সব সময় ডোনাল্ড ট্রাম্পকে তেল আবিব ও রিয়াদের ‘শক্তিশালী সমর্থক’ হিসেবে অভিহিত করে এসেছে। ট্রাম্প হোয়াইট হাউজের মসনদে আসীন হওয়ার পর ফিলিস্তিনিদের ওপর যেমন ইসরাইলি আগ্রাসন বেড়েছে তেমনি ইয়েমেনের নিরীহ জনগণের ওপর সউদি আগ্রাসনও তীব্রতর হয়েছে। সূত্র: সিএনএন ও মিডলইস্ট মনিটর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।