মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

ট্রাম্পের কাছে মির্জা ফখরুলের প্রত্যাশা

শেয়ার করুন

fokrul-trump20161109150356
নির্বাচনের পূর্বে বেশিরভাগ জরিপে ডেমোক্রেট হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও সব জ্বল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রিপাবলিক রোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। ট্রাম্পের বিজয়ের পর দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগো নিউজের কাছে তার প্রত্যাশার কথা জানিয়েছেন।

তিনি মনে করেন, ট্রাম্প ক্ষমতায় আসলেও বাংলাদেশের রাজনীতিতে এর কোন প্রভাব পড়বে কিনা তা বলতে পারবো না। তবে দেশের সবাই প্রত্যাশা করবে নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তিনি গণতন্ত্র যাতে সকল দেশে চলে সেজন্য কাজ করবে।

মির্জা ফখরুল বলেন, যেহেতু যুক্তরাষ্ট্র একটি নেতৃত্বস্থানীয় দেশ, তাই গণতন্ত্র যেন সকল দেশে চলে এবং ঠিক মতো কাজ করতে পারে সে জন্য প্রত্যাশা থাকবে যে যুক্তরাষ্ট্র তার ভুমিকা পালন করবে।

মির্জা ফখরুল আরো বলেন, যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা জনগণের মতামত সম্পূর্ণরুপে মূল্যায়ন করে। গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে ট্রাম্প নির্বাচিত হয়েছেন।জাগোনিউজ

শেয়ার করুন