মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফ সড়কে ওরশগামী যানবাহন হতে ইয়াবাসহ আটক-১

শেয়ার করুন


টেকনাফ সড়কে বিজিবি জওয়ানেরা চট্টগ্রামে ওরশগামী যানবাহন তল্লাশী চালিয়ে ইয়াবা বড়িসহ ১জনকে আটক করেছে। ২৯৬৯
জানা যায়,৪ এপ্রিল সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফ হতে চট্টগ্রামে ওরশগামী যানবাহন ওনার্স পরিবহনের গাড়ী নং (ফেনী-ব-০৬-০০৬৬)টেকনাফ সড়কের মরহুম আবু বক্কর মেম্বারের রাস্তায় মাথায় পৌঁছলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের নায়েব সুবেদার শাহ আলম গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানদের নিয়ে গাড়ি থামিয়ে তল্লাশী চালিয়ে পায়ের সাথে বিশেষ কৌশলে ফিটিং একটি ইয়াবার পুটলাসহ টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ার মৃত সাইফুল ইসলামের পুত্র মোঃ ইদ্রিস (২৭)কে আটক করে। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২হাজার ৯শ ৬৯পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন