মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

টেকনাফ স্থল বন্দরে রাজস্ব ফাঁকি দিয়ে শুটকী পাচার : ৩৬ লক্ষ টাকার শুটকী আটক

শেয়ার করুন

টেকনাফ স্থল বন্দর হতে রাজস্ব ফাঁকি দিয়ে শুটকী পাচারের সময় বিজিবি জওয়ানেরা চেকপোস্টে তল্লাশী চালিয়ে ৩৬লক্ষ টাকার শুটকী জব্দ করে কাস্টমসে দিয়েছে।
সুত্র জানায়,গত ৬মে রাতে টেকনাফ স্থল বন্দর হতে চট্্রগ্রামগামী একটি শুটকী বোঝাই ট্রাক টেকনাফ ৪২বিজিবি ব্যাটেলিয়নের হোয়াইক্যং চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছলে কোম্পানী কমান্ডার জজ মিয়ার নেতৃত্বে দায়িত্বরত জওয়ানেরা কাগজ পত্র যাচাই করে ৫হাজার ২শ কেজি শুটকী মাছের মধ্যে ৪হাজার ৩শ কেজি শুটকীর ভ্যাট প্রদান করে। স্থলবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের যোগ-সাজশে ৯শ কেজি শুটকী মাছের রাজস্ব ফাঁকি দিয়ে পাচারের চেষ্টা করে। এমতাবস্থায় বিজিবি জওয়ানেরা ৫হাজার ২শ কেজি শুটকী জব্দ করে হ্নীলা শুল্ক অফিসে জমা দেয়। যার বাজার মূল্য ৩৬লক্ষ ৪০হাজার টাকা।

শেয়ার করুন