মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

টেকনাফ শাহপরীর দ্বীপে মাদক চোরাচালান ও পাচার বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শেয়ার করুন

 


টেকনাফ মডেল থানা পুলিশের উদ্যোগে শাহপরীরদ্বীপে মাদক চোরাচালান ও পাচার প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬মার্চ বিকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ বাজারে মাদক চোরাচালান ও পাচার প্রতিরোধ বিষয়ক এক সচেতনতামূলক সভা স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আলহাজ্ব সোনা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্থানীয় কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক জাহেদ উল্লাহ জিকুর পরিচালনায় উক্ত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ছিলেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ মইন উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার জাহেদ হোসেন,টেকনাফ মডেল থানার এসআই জয়নাল আবেদীন,এসআই মোক্তার আহমদ,বিজিবি শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডার আতিকুর রহমান। বক্তব্য রাখেন সাবরাং ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল আমিন,৮নং ওয়ার্ড মেম্বার রেজাউল করিম রেজু,৯নং ওয়ার্ড মেম্বার ফজলুল হক,সংরক্ষিত মহিলা সদস্য ছেনোয়ারা বেগম। এতে বক্তারা বলেন বর্তমানে টেকনাফ সীমান্তে ইয়াবাসহ যাবতীয় মাদক চোরাচালান ও পাচার প্রতিরোধে আইন প্রয়োগকারী যতই কঠোর হচ্ছে; ততই পাচারকারী ও বহনকারীরা কৌশল পাল্টিয়ে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। সংঘবদ্ধ অপরাধী চক্র এইভাবে অপতৎপরতা চালালে আগামীতে দেশ ও জাতিকে এই অপকর্মের চরম মূল্য দিতে হবে। তাই ইয়াবাসহ মাদক চোরাকারবারী,পাচারকারী যেই হোক এবং যত বড় শক্তিশালী হোক তাদের ধরে আইনের আওতায় আনতে হবে। আপনারা এদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলে আইন-শৃংখলা বাহিনীকে সহায়তা করুন। বর্তমানে এসব মাদক বাণিজ্যে সম্পৃক্তদের তালিকা তৈরীর কাজ চলছে। এসব অপরাধীরা সংশোধিত না হলে আগামীতে কঠিন পরিণতি ভোগ করতে হবে। সভায় উপস্থিত সকলে সময় থাকতে আপনাদের পরিবার-পরিজন ও প্রতিবেশীদের নিয়ে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিংয়ের সহ-সভাপতি মনির উল্লাহ,ডাঃ মোঃ শফি, কোষাধ্যক্ষ লাল মিয়া লালু,মহিলা বিষয়ক সম্পাদিকা ইসমত আরা,সদস্য ইয়াকুব আলী,আব্দু শুক্কুর,সৈয়দ করিম,মোঃ ইউনুছ,সিরাজুল ইসলাম, আব্দুল গণি,নুরুল হক,সোলতান আহমদ,আব্দু শুক্কুর প্রমূখ। #

শেয়ার করুন