মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক হতে ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক-২

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,টেকনাফ): টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে উপকূলীয় বাহারছড়া পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও মোটরসহ ২ আরোহীকে আটক করেছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়,২ ডিসেম্বর সকাল পৌনে ৬টারদিকে উপজেলার বাহারছড়া মেরিন ড্রাইভ সড়কে দায়িত্বরত পুলিশ ফাঁড়ির আইসি কাঞ্চন কান্তি দাশ সর্ঙ্গীয় পুলিশ নিয়ে কক্সবাজারগামী (কক্সবাজার-ল-১১-১৪৪৩) মোটর সাইকেল আরোহী সাবরাং পুরান পাড়ার এবাদুল্লাহর পুত্র মোঃ ছৈয়দ ও মৃত আব্দুল বারেকের পুত্র সাইফুল ইসলাম (১৯) এর দেহ তল্লাশী চালিয়ে পকেট হতে ২ হাজার ইয়াবা বড়িসহ তাদের আটক করে। এ সময় তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর ধৃতদের আদালতে প্রেরণের জন্য টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান ইয়াবাসহ আটক যুবকদ্বয়কে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন।

শেয়ার করুন