মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশ কল্যাণ ট্রাস্টের জমি’পরিদর্শনে দুই বাহিনীর প্রধান

শেয়ার করুন

টেকনাফ প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের আইজি ডক্টর মোঃ বেনজীর আহমেদ ও র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কক্সবাজারের টেকনাফ মেরনি ড্রাইভে পুলিশ কল্যাণ ট্রাস্টের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত জমি পরিদর্শন করেছেন। এ সময় সেখানে পুলিশের অবকাঠামো নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে মানচিত্র উপস্থাপন করা হয়।

(২৬ জুলাই)সোমবার বিকেলে টেকনাফ সীমান্তের জিরো পয়েন্ট সাবরাং মেরিনড্রাইভে গাড়ী যোগে পৌছেন এই বাহিনীর দুই প্রধান। কিন্তু এ সফরে কোন মিডিয়াকর্মীদের সঙ্গে কথা বলেনি তাঁরা।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘বিকেলে টেকনাফ সাবরাংয়ে খুরের মুখ মেরিন ড্রাইভের সৈকতের পাশে পুলিশ কল্যাণ ট্রাস্টের জমি পরির্দশন করেন। এতে সেখানে ‘সাবরাং অ্যামিউসেন্ট পার্ক’সহ নামে ভিবিন্ন স্থাপনা গড়ে তুলা পরিকল্পনার মানচিত্র উপস্থাপনা করা হয়। বৈরী আবহাওয়ার কারনে পরে বিকেলে তিনি টেকনাফ ত্যাগ করেন।’

এসময় সফরে ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন, কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ, কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা।

এরআগে, গেল রবিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে পৃথক হেলিকপ্টারযোগে তারা কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি যোগদেন জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএনের তিন ব্যাটালিয়ন ও র‌্যাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরী বৈঠক করেছেন।

দুই বাহিনীর প্রধানের কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪ টি রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ক্যাম্প পরিদর্শনের কথা থাকলেও তা আর হয়ে উঠেনি বৈরী আবাহাওয়ার কারণে।

শেয়ার করুন