মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ১৪কোটি টাকা মূল্যের ইয়াবা ও ট্রাক উদ্ধার, আটক-১

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৫২ হাজার ৬৮০ পিচ ইয়াবা সহ ১ টি ড্রাম ট্রাক উদ্ধার। এসময় আটক হয় একজন। উদ্ধার কৃত ইয়াবা ও ড্রাম ট্রাকের অনুমান মূল্য ১৪ কোটি টাকা।
১ লা মে ভোর সাড়ে ৩ টার সময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়ার নির্দেশনায় পরিদর্শক (অপস) রাজু আহাম্মদ, এস আই মহির উদ্দিন খাঁন, এ এস আই হাফিজ, এ এস আই কাইয়ুম, এ এস আই দিদার ও সঙ্গীয় ফোর্স টেকনাফ সদর ইউনিয়নের রাজার ছড়া এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ ৫০ হাজার পিচ ইয়াবা ও একটি ড্রাম ট্রাক আটক করেন।
ওসি রনজিত কুমার বড়ুয়া জানান, উদ্ধার কৃত ড্রাম ট্রাকের মালিক ও চালকের বিরুদ্ধে যাচাইক্রমে মামলা রজু করা হবে।
পৃথক অভিযানে সাবরাং বেইঙ্গা পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল হক (২৪) পিতা : এখলাছ মিয়া কে ২৬৮০ পিচ ইয়াবা সহ আটক করা হয়।
ওসি আরো জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন