মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফ বিজিবির অভিযানে ৩লক্ষ ৮০হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

শেয়ার করুন


টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১১কোটি ২৪লক্ষ টাকা মূল্যমানের ৩লক্ষ ৮০ হাজার ইয়াবা বড়িসহ কাঠের নৌকা জব্দ করেছে।
সুত্র জানায়,গত ১৮মার্চ শেষরাত পৌনে ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার গোপন সংবাদ পেয়ে দমদমিয়া বিওপির বিশেষ টহল দল নিয়ে নাফনদীর জইল্যাদ্বীপে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কয়েকজন লোক নাফনদীর শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করামাত্র নদীতে লাফ দিয়ে মিয়ানমারের দিকে চলে যায়। নৌকাটি আয়ত্বে নিয়ে তল্লাশী চালিয়ে একটি বড় বস্তা পাওয়া যায়। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১১কোটি ২৪লক্ষ টাকা মূল্যমানের ৩লক্ষ ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

শেয়ার করুন