মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফ বাহারছড়া পুলিশের অভিযানে ইয়াবা ও সিএনজিসহ চালক আটক

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ বাহারছড়া পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও সিএনজিসহ চালককে আটক করেছে। আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়,২৫ নভেম্বর সকাল সাড়ে ৬টারদিকে টেকনাফের উপকূলীয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি কাঞ্চন কান্তি দাশ গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে শামলাপুর মেরিন ড্রাইভ সড়কে কক্সবাজাগামী সিএনজি তল্লাশী চালিয়ে ১০হাজার পিস ইয়াবা বড়ি ও সিএনজিসহ চালক টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়ার ফরিদ আলমের ছেলে সাদ্দাম হোসাইনকে আটক করেন। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা ও সিএনজিসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন খান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,ইয়াবা ও সিএনজিসহ আটক চালককে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন