মূল খবরে যান

শিরোনাম
● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম

টেকনাফ বাহারছড়া উপকূলে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি

শেয়ার করুন

সীমান্ত উপজেলা টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এদের কামড়ে নানাবিধ রোগ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।
এলাকার ভূক্তভোগী রাহমত উল্লাহ জানান-উপকূলীয় এই ইউনিয়নের নোয়াখালী পাড়া হতে শামলাপুর বাজার পর্যন্ত শত শত বেওয়ারিশ কুকুরের উপদ্রবে স্থানীয় শিশু,কিশোর-কিশোরীসহ জনসাধারণের চলাচল ব্যাহত হচ্ছে। কোন কিছু করতে চাইলে কুকুরের দল ঘেউ ঘেউ করে ছুটে আসায় লোক কামড়ের আতংকে রয়েছে। হাজমপাড়ার সালামত উল্লাহ বলেন-রাস্তা-ঘাটে যেহারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে গেছে তা দ্রুত রোধ করতে না পারলে জন-জীবনে বিরূপ প্রভাব পড়তে পারে। উক্ত ইউনিয়নের সচেতন মহল রাস্তা-ঘাটের এসব বেওয়ারিশ কুকুর নিধনে সংশ্লিষ্ট প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক সহায়তা কামনা করেছেন।

শেয়ার করুন