মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

টেকনাফ থেকে এবার পাচার হচ্ছে কচ্ছপের ডিম : ১৬০০ পিস উদ্ধার

শেয়ার করুন

alo-pic-2-300x213.psd

টেকনাফের সৈকত থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ১৬০০ পিস কচ্ছপের ডিম  উদ্ধার করেছে বিজিবি ও পরিবেশ অধিদপ্তরের জীব বৈচিত্র্য সংরক্ষন দলের কর্মীরা। ৮মার্চ রবিবার সকালে পাচারকারীদের ধাওয়া করে ডিমগুলো উদ্ধার করে।

টেকনাফ পরিবেশ অধিদপ্তরের সিআইডিও কর্মকর্তা আবদুল মালেক আলো নিউজ২৪ডটকমকে জানান, অন্যান্য বছরের তুলনায় এবছরও মা কচ্ছপ সৈকতে ডিম দিতে আসে। কিন্তু কিছু পাচারকারী চক্র তা সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময়  বিজিবি জওয়ানরা ধাওয়ার করে ২৯৮ পিস, বাহারছড়া চান্দলীপাড়ার গ্রাম সংরক্ষণ দলের কর্মীরা ৩০০ পিস ও পরিবেশ অধিদপ্তরের জীববৈচিত্র্য সংরক্ষণ দলের কর্মীরা ১০০২ পিস কচ্ছপের ডিম উদ্ধার করেছে। বর্তমানে ডিমগুলো পরিবেশ অধিদপ্তরের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।  তিনি আরো জানান, অন্যান্য বছরের তুলণায় এবছর মা কচ্ছপগুলো দেরীতে ডিম দিতে সৈকতে আসছে যা সাইজেও অনেক বড়।

শেয়ার করুন