২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফ থানা পুলিশের বিচক্ষণতায় অপহরণের ৫ দিন পর পাহাড় থেকে শিশু উদ্ধার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে অপহরণের দিন পর অক্ষত অবস্থায় অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আর ঘটনায়জড়িত সন্দেহে জনকে আটক করা হয়।

বুধবার (২১ জুন) সকালে টেকনাফের রঙ্গিখালী পাহাড়ে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফমডেল  থানার পরিদর্শক মো. আব্দুল হালিম।

উদ্ধার শিশু খায়রুল আমিন (১২), টেকনাফের নাইক্ষ্যংখালী মৌলভী বাজারের বাসিন্দা মো. ইউনুসের ছেলে। সে মৌলভীবাজার ইসলামিক আজিয়া ফয়জুল উলুম হিফজ খানার শিক্ষার্থী।

আটকরা হলোইজিবাইক চালক মো: আলম (২৭), আহম্মদ হোসেন (৫২), মোঃ পারভেজ (২০) আজিজা খাতুন (২১)তাদের সবাই টেকনাফে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা বড়বিল এলাকার বাসিন্দা।

টেকনাফ থানার পরিদর্শক মো. আব্দুল হালিম বলেন, গত শুক্রবার টেকনাফের মৌলভীবাজারের বাসিন্দার মো.ইউনুসের ১২বছর বয়সী শিশু খায়রুল আমিন তার বন্ধু ফরহাদের সঙ্গে দেখা করতে হ্নীলা বাজার থেকে জনৈক আলমের ইজিবাইকের উঠে।কিন্তু ইজিবাইক চালক আলম কৌশলে তার অপর সহযোগীর গাড়িতে তোলে দেয় খায়রুল আমিনকে। এরপর তাকেইজিবাইকযোগে রঙ্গিখালী পাহাড়ের ঢালায় নিয়ে যায়। সেখানে হাতবেঁধে পাহাড়ের উপর তুলে ভয়ভীতি দেখাতে থাকেঅপহরণকারিরা। তারপর ১৭ জুন রাতে অপহরণকারিরা খায়রুল আমিনের মায়ের মোবাইলে ফোন করে লাখ টাকা মুক্তিপণদাবি করে এবং নির্যাতনের শব্দ শোনান। পরে বিষয়টি পুলিশকে জানায় অপহৃতদের স্বজনরা। এরপর অপহরণকারিদেরঅবস্থান শনাক্ত করে স্থানীয় লোকজনকে সঙ্গে পুলিশ দফায় দফায় পাহাড়ে অভিযান শুরু করে। কিন্তু অপহরণকারিরা বার বারঅবস্থান পরিবর্তন করতে থাকে।

কিন্তু মঙ্গলবার অভিযান চালিয়ে রাতে ইজিবাইক চালক আলমকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে, বুধবার সকালেরঙ্গিখালী পাহাড়ে পুনরায় অভিযান শুরু করলে পুলিশের অবস্থান টের পেয়ে অপহরণকারি পালিয়ে যায়। একপর্যায়ে অপহৃতখায়রুল আমিনকে অক্ষত অবস্থায় করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ইজিবাইক চালক মো. আলম ছাড়াও আহম্মদ হোসেন, মোঃ পারভেজ আজিজা খাতুনকে আটক করা হয়েছে। আর অন্যান্য অপহরণকারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছেবলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।