মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফ থানা পুলিশের অভিযানে ডজন মামলার আসামীসহ আটক-৩

শেয়ার করুন


টেকনাফ মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ডজন মামলার আসামীসহ ৩জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে।
সুত্র জানায়-১৯ জানুয়ারী ভোররাত ২টায় টেকনাফ মডেল থানার এএসআই মোঃ আলিম উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হ্নীলা পূর্ব পানখালীতে অভিযান চালিয়ে যৌতুক মামলার আসামী মৃত মৌঃ ছৈয়দ আহমদের পুত্র মোঃ ইসমাঈল ও ব্যাংক ঋণ মামলার আসামী ছিদ্দিক আহমদের পুত্র মাঈন উদ্দিন এবং বিকাল ২টারদিকে টেকনাফ মডেল এএসআই কাজী আব্দুল মালেক গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং কচুবনিয়া বসত-বাড়িতে অভিযান চালিয়ে উক্ত এলাকার শীর্ষ মানব পাচারকারী ও গডফাদার ফজল আহমদের পুত্র নুরুল ইসলাম বাগু (৩০)কে আটক করে। সে ৯টি মানব পাচার এবং একটি হত্যা মামলাসহ ১২টি মামলার পলাতক আসামী। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি আব্দুল মজিদ জানান।

শেয়ার করুন