মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

টেকনাফ কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশী মাদক জব্দ

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৫৪লক্ষ টাকার ইয়াবা বড়িসহ বিদেশী মাদক জব্দ করেছে।
জানা যায়, বুধবার ভোররাত সোয়া ১২টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের টেকনাফ ষ্টেশন কমান্ডার এম ফায়জুল ইসলাম (জি) বিএন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে কেরুনতলী খাল এলাকায় অবস্থান নেন। কিছুক্ষণ পর ২/৩ জন লোক বস্তা নাড়া-চাড়া করতে দেখে চ্যালেঞ্জ করলে দ্রুত পালিয়ে যায়। তাদের ধাওয়া করে ঘটনাস্থলে গিয়ে তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ১শ ৮৮ক্যান সিংহা বিয়ার এবং ৩৩ বোতল গ্র্যান্ড রয়েল হুইস্কি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১লক্ষ ৪২হাজার টাকা। এছাড়া অপর একটি বিশেষ টহল দল রাত আড়াই টায় বরইতলী নাইট্যং পাড়াড়ের রাস্তায় পরিত্যক্ত একটি পুটলা এবং ৩টি বস্তা উদ্ধার করে। যা সিজি ষ্টেশন চত্বরে নিয়ে গণনা করে ৫৩লক্ষ ৫হাজার ৫শ টাকা মূল্যের ১০হাজার পিস ইয়াবা বড়ি, ১শ ৯২ ক্যান সিংহা বিয়ার ও ৪৫ বোতল গ্রান্ড রয়েল হুইস্কি পাওয়া যায়। জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী পদক্ষেপ স্বাপেক্ষে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে বলে ষ্টেশন কমান্ডার এম ফায়জুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন