মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ কোস্টগার্ডের অভিযানে ইয়াবা বোঝাই বোটসহ মিয়ানমারের ৭নাগরিক আটক

শেয়ার করুন


টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই বোটসহ মিয়ানমারের ৭ মাদক পাচারকারীকে আটক করেছে। আটককৃতদের পৃথক মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
সুত্র জানায়-২৬মার্চ সকাল ৯টারদিকে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ ও সেন্টমার্টিন ষ্টেশনের জওয়ানেরা প্রবাল দ্বীপের ৬কিঃমিঃ উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে লেঃ কমান্ডার তাসকিন রেজার নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা ভর্তি একটি কাঠের বোটসহ মিয়ানমারের দেবাইন এলাকার মোঃ হাকিমের পুত্র আঃ জলিল (৪০),আব্দুর রহমানের পুত্র মজি রহমান (১৮),মাহমুদ উল্লাহর পুত্র শহিদুল আমিন (৫০), দ্বীন মোহাম্মদের পুত্র রফিক (৪৫),মাহমুদের পুত্র আব্দুল মালেক (৬০),মোঃ তাসিনের পুত্র মোঃ আয়াস (২৫),মোঃ তাহেরের পুত্র মোঃ গনি (৩০)কে আটক করে। পরে বোট তল্লাশী করে ১লাখ ২৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবা এবং বোটের মূল্য ৬কোটি ৪৫লক্ষ টাকা বলে জানানো হয়। আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়েরের পর রাতেই জব্দকৃত ইয়াবা ও বোট টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন