মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

টেকনাফ করিডোরের গরু বোঝাই ট্রলারে করে ফিরে আসল ৬ মালয়েশিয়া যাত্রী

শেয়ার করুন

Teknaf Pic-(A)-18
সাগরে ভাসমান ৬ মালয়েশিয়া যাত্রী করিডোরের গরু বোঝাই ট্রলারে করে টেকনাফ সীমান্ত হয়ে দেশে ফিরে এসেছে। সুত্র জানায়,বিজিবি করিডোর গরু ব্যবসায়ীদের অবহিত করার পর গত ১৭ মে বাংলাদেশী গরু ব্যবসায়ীগণের ১টি বোট মায়ানমার আকিয়াব হতে সাগরপথে আসার সময় মায়ানমারের মেরুল্লা ৬জন বাংলাদেশী নাগরিককে দেখতে পেয়ে তাদেরকে বোটে করে নিয়ে রাত সোয়া ১১টায় শাহপরীরদ্বীপ জেটিঘাটে নরসিংদী জেলার পলাশ থানার গালিমপুরের মোঃ মিলন মিয়ার পুত্র মোঃ শাহীন মিয়া (২৪), পল্লানপুর থানার মোঃ আফজাল আলীর পুত্র মোঃ জাহিদুল ইসলাম (৩০), জয়পুর হাটের খেতলাল থানার বেলগাড়ি গ্রামের সাত্তার ফকিরের পুত্র মোঃ জসিম উদ্দিন (১৯), চট্্রগ্রামের বাঁশখালীর আসকারিয়া পাড়ার মৃত শিব্বির আহমদের পুত্র মোঃ ফারুক হোসেন (২৭),হাটহাজারী উপজেলার ঘরদুয়ারা থানার মৃত গফুর রহমানের পুত্র মোঃ মোছা (১৯) কে ফেরত এনে বিজিবিকে হস্তান্তর করে। গত কয়েকদিন আগে কক্সবাজার মহেশখালী এলাকা থেকে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে দালাল চক্রের সদস্যরা তাদেরকে ফিশিং বোটে করে সাগরে নিয়ে যায়। দালাল চক্রের সদস্যরা উক্ত মালয়েশিয়াগামী ভিকটিমদেরকে মায়ানমার সীমান্তে মেরুল্লার চরে রেখে নিরুপায় হয়ে পালিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের নিকট হস্তান্তরের নিমিত্তে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন