মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মান কাজের উদ্বোধন করলেন এমপি বদি

শেয়ার করুন

বার্তা পরিবেশকঃ টেকনাফ ৪৮ শয্যা বিশিষ্ঠ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেমি পাকা নতুন ভবনের নির্মান কাজের উদ্বোধন করেছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি। শুক্রবার বিকেলে এই ভবনের নির্মান কাজ উদ্বোধন কালে এমপি বদি বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। নতুন ভবনের মাধ্যমে চিকিৎসার জন্য আসা রোগীরা আরো সহজে চিকিৎসা সেবা পাবে।
তিনি আরো বলেন, রোহিঙ্গা সমস্যার কারনে স্থানীয় জনগন যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ডাঃ সুমন বড়ুয়া, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরোয়ার অালম প্রমূখ।

শেয়ার করুন