মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ উপজেলা মটর চালক লীগের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ উপজেলা মটর চালক লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। রাতের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে টেকনাফ উপজেলা মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিমের নেতৃত্বে মিছিল সহকারে হ্নীলা হাইস্কুল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকালে এক বিজয়র‌্যালী হ্নীলা বাসষ্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১২টায় অস্থায়ী কার্যালয় ওএস পয়েন্ট মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা মটর চালক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মটর চালক লীগের সদস্য ছৈয়দ আলম কালুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা মটর চালক লীগ নেতা হোছাইন আহমদ, আব্দুল জলিল, আবু হানিফ, ছৈয়দ আলম, মোঃ আলী, আবুল বশর, নুর মোহাম্মদ, দেলোয়ার হোছন, দিল মোহাম্মদ, মোঃ ইউনুছ, হ্নীলা ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রুবেল প্রমুখ। উক্ত সভায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী বীর শহীদের আতœার শান্তি কামনা করে আগামীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। সভাশেষে ১৯৭১ সালের বীর শহীদের এবং সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মন্ত্রী ছায়েদুল হক ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুতে টেকনাফ উপজেলা মটর চালক লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন