মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফ উপজেলা ভূমি অফিসে সেবা প্রত্যাশীদের জন্য ডিজিটালাইজড সিস্টেম চালু

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ উপজেলা ভূমি অফিসকে দালালমুক্ত পরিবেশে জনগণের সেবার কেন্দ্র বিন্দুতে পরিণত করতে ডিজিলাইজড করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের সেবাখাতে ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
জানা যায়,গত অক্টোবর মাস হতে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসে খতিয়ান সৃজন কাজ দালালমুক্ত ও সুশৃংখল পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান ফটকে ডিজিটাল সিস্টেমে চালু করা হয়ে ফ্রন্ট ডেস্ক (তথ্যসেবা) সার্ভিস। সেবা প্রত্যাশীরা স্বশরীরে উপস্থিত হয়ে ছবি উত্তোলনের মাধ্যমে আবেদন করবেন। এখানে কোন দালালের কাজ যাতে না হয় সে লক্ষ্যে পুরো অফিসটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার স্বয়ং এই ক্যামেরার তদারকি করছেন। সেবা প্রার্থীদের বসার জন্য ৩০ আসন বিশিষ্ট গোলঘর। সেবা প্রার্থীদের আবেদন গৃহীত হলে সরাসরী কর্মকর্তার সামনে শুনানী করা হয়। আর কর্মকর্তা-কর্মচারীদের জন্য উপস্থিতি নিশ্চিত করার জন্য বসানো হয়েছে ডিজিটাল হাজিরার যন্ত্র। এরফলে দালালদের দৌরাতœ কমে আসবে। এই ব্যাপারে সেবা প্রার্থী গোলাম মোস্তফা ও আব্দুল গফুর জানান, সরকারের এই উদ্যোগের ফলে দালাল ছাড়াই ভূক্তভোগীরা ভূমি সেবা পাবে। এর আগে দালালেরা বিভিন্ন অজুহাতে মোটাংকের টাকা হাতিয়ে নিয়ে জনসাধারণকে হয়রানি করে আসছিল।
এই ব্যাপারে টেকনাফ সহকারী কমিশনার প্রণয় চাকমা বলেন,সরকারের আন্তরিক প্রচেষ্টায় ভূমিখাতে উপজেলার সাধারণ মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে ডিজিটালাইজড করা হয়েছে। এরফলে এই অফিস কেন্দ্রিক দালালের উপদ্রব কমে আসবে আর কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হবে। অফিস ফাঁকি রোধ করে জনসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ সর্তক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন